ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

শিক্ষার্থী উপস্থিতি কমেছে ডেঙ্গু আতঙ্কে

নিজস্ব প্রতিবেদকঃদেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। রোগটি ছোঁয়াচে নয়, তবু আতঙ্কে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের, বিশেষ করে শিশুদের স্কুলে পাঠাতে উৎকণ্ঠা প্রকাশ করছেন। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর উপস্থিতির হার কমেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উপস্থিতির হারের তুলনায় নিম্ন মাধ্যমিক ও প্রাথমিক স্তরে শিক্ষার্থীর উপস্থিতি বেশি কমেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, শহীদবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কিন্ডারগার্টেন ঘুরে শিক্ষার্থীর এমন অনুপস্থিতি লক্ষ করা গেছে।

ভিকারুননিসার সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকটি কক্ষে গিয়ে দেখা যায়, প্রায় অর্ধেক বেঞ্চ শিক্ষার্থীশূন্য। মনিপুর স্কুলের প্রাথমিকের শ্রেণিকক্ষে শিক্ষার্থী অনুপস্থিতির হার প্রায় একই।

নাম প্রকাশ না করার শর্তে ভিকারুননিসার একজন শিক্ষক জানান, শিক্ষার্থীদের উপস্থিতিতে সাধারণত প্রতিটি ক্লাসের বেঞ্চগুলো পরিপূর্ণ থাকে।

ডেঙ্গুর কারণে শিক্ষার্থী কমেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, গতকাল (বুধবার) দুটি প্রধান দলের রাজনৈতিক সমাবেশ থাকায় হয়তো আজও (বৃহস্পতিবার) শিক্ষার্থীর সংখ্যা কম। ৮০ জন শিক্ষার্থীর স্থলে হয়তো পাঁচজন করে অনুপস্থিত রয়েছে। ফলে ডেঙ্গুর কারণেই শিক্ষার্থী কমেছে—এ কথা বলা যাবে না।

সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত মহল বেলী কালের কণ্ঠকে বলেন, বর্তমানে শিক্ষার্থীর উপস্থিতি কম আছে, তবে তা প্রায় ৭০ শতাংশ।

ডেঙ্গুর কারণে নয়, বরং ঈদের ছুটি শেষে এখনো অনেকে না ফেরায় উপস্থিতি কম। বেশির ভাগ শিক্ষার্থীর পরিবার বরিশালে থাকে।

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সদস্যসচিব লিয়াকত আলি কালের কণ্ঠকে বলেন, উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীর উপস্থিতি ভালো। তবে ডেঙ্গুর ভয়াবহতার কারণে দু-একজন অভিভাবক স্কুল বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

শিক্ষার্থী উপস্থিতি কমেছে ডেঙ্গু আতঙ্কে

আপডেট টাইম : ১১:৫৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩