ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

বাংলাদেশকে ১৫৫ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

ক্রীড়া ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছে সফরকারী দল। দলটি হয়ে অর্ধশত হাঁকিয়েছেন মোহাম্মদ নবী।

৩২ রানে তিন আফগান ব্যাটারকে সাজঘরে পাঠান বোলাররা। রহমানউল্লাহ গুরবাজ ১৬ রান করেন, আর হজরতউল্লাহ জাজাই ও ইব্রাহিম জাদরান দুজনই করেছেন ৮। এর পর করিম জানাতকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মোহাম্মদ নবী। কিন্তু ৫২ রানে বিদায় নেন ৯ বলে ৩ রান করা জানাত।

পঞ্চম উইকেটে ৩৫ রান যোগ করেন নবী ও নাজিবুল্লাহ জাদরান। ২৩ বলে ২৩ রান করে নাজিবুল্লাহ আউট হলে ভাঙ্গে এই জুটি।
৮৭ রানে ৫ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ করেন নবী ও আজমতউল্লাহ ওমরজাই। ষষ্ট উইকেটে ৫৬ রান আনেন তারা।

আজমতউল্লাহ সাজঘরে ফেরেন ১৮ বলে ৩৩ রানে বিধ্বংসী ইনিংস খেলে। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা। শেষ ওভারে রশিদ খান আউট হন ৩ রান করে। তবে ৪০ বলে ৫৪ রানের নান্দনিক ইনিংস খেলে অপরাজিত থাকেন নবী। তার ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা।

বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ২টি উইকেট পেয়েছেন। এছাড়া নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের শিকার একটি করে উইকেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

বাংলাদেশকে ১৫৫ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

আপডেট টাইম : ০৮:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩