ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ভুয়া একাউন্ট নিয়ে বিপাকে অভিনেত্রী, পাঠানো হচ্ছে অশ্লীল মেসেজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভুয়া একাউন্ট নিয়ে বিপাকে পড়েছেন কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। ওই অ্যাকাউন্ট থেকে চাওয়া হচ্ছে টাকা তো কোনো অ্যাকাউন্ট থেকে পাঠানো হচ্ছে অশ্লীল মেসেজ। এবার পুলিশের দ্বারস্থ অনিন্দিতা। পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিকমাধ্যমেও।

ফেসবুকে অনিন্দিতা রায়চৌধুরী লেখেন, একই সমস্যা বারবার হচ্ছে, নানা রকম ফেক অ্যাকাউন্ট থেকে মানুষকে বিরক্ত করা হচ্ছে, কখনো ‘টাকা দিলে কাজ দেব’ বলা হচ্ছে, কখনো অশ্লীল শব্দ ব্যবহার করে টেক্সট করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই আমারই একাধিক ছবিও ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত প্রোফাইলে। কলকাতা পুলিশ ও সাইবার ক্রাইমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এমনকী ফেসবুকের নিজস্ব প্রাইভেসি হেল্প লাইনেও যোগাযোগ করেছি। কিন্তু কোনো উপকার হয়নি।

তিনি আরো লেখেন, তাই সবাইকে জানাতে চাই যে যারা মাঝেমাঝেই এই ধরনের অভিজ্ঞতার শিকার হচ্ছেন, তাদের সবাইকে এটাই বলার যে শেয়ার করা ছবিটি আমার আসল অ্যাকাউন্টের ছবি এবং আমার এই একটাই অ্যাকাউন্ট, যার সঙ্গে ব্লু টিক আছে, বাকি সব ফেক প্রোফাইল।

অভিনেত্রী জানান, সেই সমস্ত ফেক প্রোফাইল থেকে প্রথমেই তাকে ব্লক করে রাখা হয়েছে। অনিন্দিতার পোস্টের কমেন্ট বক্সে অনেকেই অভিযোগ করেছেন অভিনেত্রীর অন্য প্রোফাইল থেকে তাদের কাছেও অদ্ভুত মেসেজ ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। বিষয়টিতে বিব্রত তারাও।

প্রসঙ্গত, ভুতু , পটলকুমার গানওয়ালা, কে আপান কে পর, করুণাময়ী রাণী রাসমণি, কাদম্বিনী, দেশের মাটি, ধুলোকণার মতো একাধিক ধারাবাহিকে সকলের মন জয় করেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অনিন্দিতা রায়চৌধুরী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ভুয়া একাউন্ট নিয়ে বিপাকে অভিনেত্রী, পাঠানো হচ্ছে অশ্লীল মেসেজ

আপডেট টাইম : ১২:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩