ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

মশক নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মশক নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে ।

সোমবার (১ জুলাই) রাজধানীর মন্ত্রিপাড়ার হেয়ার রোডে মশক নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম উদ্বোধন করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

এ সময় ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আজ থেকে ১১ জুলাই পর্যন্ত ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে আমাদের মশক নিধনকর্মীরা একযোগে কাজ করবেন। এছাড়া ১৫ জুলাই ডিএসসিসি বিশেষ স্বাস্থ্য সেবা হটলাইন চালু করবে। নগরের কেউ অসুস্থ হলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ১ জুলাই থেকে ১১ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৫টি অঞ্চলের প্রতিটি ওয়ার্ড-মহল্লায় মশক নিধনে ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। আগামীকাল থেকে মাইকিংয়ের মাধ্যেমে জনসচেতনতা সৃষ্টি এবং লিফলেট বিতরণ করা হবে। তৃতীয় সপ্তাহে ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রকোপ দেখা গেলে কল সেন্টার খোলা হবে। সেই সঙ্গে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ১৫ জুলাই থেকে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য সেবার জন্য ৪৫০টি মোবাইল টিম কাজ করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

মশক নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালু করেছে ডিএসসিসি

আপডেট টাইম : ০২:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯