ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

শরীয়তপুরে মার্কেটের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

শরীয়তপুরের গোসাইরহাটে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার হাসমত আলী খান সুপার মার্কেটে আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসমত আলী খান সুপার মার্কেটের প্রায় ৩০টি দোকানে আগুন লাগার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। একটি তুলার দোকান থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

গোসাইরহাট বাজারের রিশাদ স্টোরের মালিক ইউনুছ ঢালী বলেন, হাসমত আলী খান মার্কেটে আগুন লাগার পরে আমরা অন্যান্য দোকানদার ও ফায়ার সার্ভিসসহ প্রশাসনের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। ফার্নিচার, কাপড় ও হার্ডওয়্যারসহ প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে। তুলার দোকান থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন অনেকেই। মার্কেটের মালিক রাজনীতির সঙ্গে জড়িত নন।

শরীয়তপুর ফায়ার সার্ভিস কর্মী সৈয়দ ফরহাদ বলেন, গোসাইরহাটের দুটি ইউনিটসহ শরীয়তপুর, নড়িয়া ও ডামুড্যার একটি করে মোট পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম শিকদার বলেন, কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ৩জন আহত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

শরীয়তপুরে মার্কেটের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩