ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র শক্তিশালী হবে না : রিজভী হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর এজবাস্টনে লজ্জার রেকর্ড পাকিস্তানের, প্রথম দিনেই লিড ইংল্যান্ডের বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট গাজায় ইসরাইলি হা/ম/লায় একই পরিবারের ৪ সদস্য নি/হত ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য রাষ্ট্রীয় সম্মানিতে ১,১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী বিএমইউতে আত্মহ/ত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও সেমিনার অনুষ্ঠিত বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে পাস করেছে ৭৯ এসএসসি পরীক্ষার্থী

কুদরত উল্লাহ টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার সম্পাদক

বিনোদন প্রতিবেদকঃ বিনোদন সাংবাদিকতায় এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন কুদরত উল্লাহ। পাশাপাশি নানান ধরনের লেখায় নিজেকে জড়িয়ে রেখেছেন এই তরুণ লেখক। এর বাইরেও নিয়মিত গল্প-নাটক লিখে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন নাট্যকার কিংবা লেখক খেতাবটিও।

ইতোমধ্যেই তার রচিত একাধিক নাটক প্রচার হয়েছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ও অনলাইন প্লাটর্ফমগুলোতে। বর্তমানে আরটিভি অনলাইনের বিনোদন বিভাগের প্রধান হিসেবে কর্মরত তিনি। এরমধ্যেই দায়িত্ব পেলেন স্বনামধন্য সংগঠন টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে। ২০২৩-২৪ সাল মেয়াদে এই দায়িত্ব পালন করবেন তিনি।

সম্প্রতি গুলশানের নিকেতনে টেলিভিশন নাট্যকার সংঘের কার্যালয়ে অনুষ্ঠিত হয় কার্যনির্বাহী কমিটির সভা। সংগঠনটির সভাপতি হারুন-রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান আলমগীরের সঞ্চালনায় অষ্টম কার্যনির্বাহী মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সংগঠনের আসন্ন বার্ষিক সাধারণ সভা আয়োজনের আহ্বায়ক কমিটি গঠনসহ আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে ১৯ সদস্যবিশিষ্ট ২০২২-২৪ মেয়াদে কমিটির সভাপতি হিসেবে বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুন রশীদ ও সাধারণ সম্পাদক হিসেবে আহসান আলমগীর দায়িত্ব পালন করছেন।

কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি রেজানুর রহমান, উদয় হাকিম ও ইফফাত আরেফীন তন্বী। যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, স্বাধীন শাহ্ ও টুকু মজনিউল। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে রেজাউর রহমান রিজভী, অর্থ সম্পাদক বিদ্যুৎ রায়, তথ্যপ্রযুক্তি ও অনুষ্ঠানবিষয়ক সম্পাদক দীপু হাজরা, দপ্তর সম্পাদক রাজীব মণি দাস, আইন ও সমাজকল্যাণ সম্পাদক আরিফ খান স্বাধীন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে রয়েছেন অঞ্জন আইচ। পাশাপাশি কমিটিতে কার্যকরী সদস্য হিসেব রয়েছেন- লিপি মনোয়ার, মেজবাহউদ্দীন সুমন,পারভেজ ইমাম, হাসি ইকবাল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাক্ষী না আসায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

কুদরত উল্লাহ টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার সম্পাদক

আপডেট টাইম : ০৩:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩