ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

পদযাত্রা সফল করায় টিম প্রধানসহ নেতা কর্মীদেরকে আমান আমিনুলের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:

১৮ ও ১৯ জুলাই ২০২৩ রোজ মঙ্গল ও বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পদযাত্রা ব্যাপক ভাবে সফল করায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাংগঠনিক টিম প্রধান (যুগ্ম-আহবায়ক) বৃন্দ ও সদস্য বৃন্দ ২৬ টি থানার আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ ৭১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ইউনিটের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ কে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে পদযাত্রা করেছে বিএনপি। প্রথম দিনে গাবতলী থেকে রায়সাহেব বাজার ১৬ কিলোমিটার পদযাত্রার পর গতকাল আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেটে গেছেন দলটির নেতাকর্মীরা। মাথার উপরে সূর্যের তীব্র বিকিরণ আর পায়ের নিচে উত্তপ্ত রাজপথ কোনকিছুই দুর্বল করতে পারেনি তাদের মনোবলকে। আবহাওয়ার রিপোর্টে ৩৫-৩৬ ডিগ্রি তাপমাত্রা দেখালেও অনুভূতি ছিল ৪০-৪২ ডিগ্রি, এই প্রচ- গরমে ঘেমে-নেয়ে একাকার হয়ে গেলেও ক্লান্তি ছিল না তাদের চোখে-মুখে। বরং ছিল এক দফা দাবি আদায়ের আন্দোলন সফল করার প্রতিজ্ঞা। হাতে হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড আর মুখে বজ্রকণ্ঠে শ্লোগান। ‘এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি’, ‘চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জেল-জুলুম-হুলিয়া, নিতে হবে তুলিয়া’, ‘এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার’, ‘আমার ভোট আমি দেব, রাতে নয় দিনে দিবো’,।

সরকার পদত্যাগের এক দফা দাবি আদায়ে এভাবেই গতকাল বুধবার রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ পথ পায়ে হেটেছেন বিএনপি নেতাকর্মীরা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও লাখো জনতার ঢল নামে পদযাত্রায়। তাদের পদভারে আর শ্লোগানে মুখরিত হয়ে উঠে রাজধানী। পথে পথে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে, কড়তালি দিয়ে উৎসাহ যুগিয়েছেন দোকানদার, রিকশাচালক, শ্রমিক, পথচারী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের যোগ্য নের্তৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি সর্ব কালের সেরা সু-সংগঠিত সংগঠনে পরিনত হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

পদযাত্রা সফল করায় টিম প্রধানসহ নেতা কর্মীদেরকে আমান আমিনুলের অভিনন্দন

আপডেট টাইম : ১০:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩