ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

স্মার্টফোন ব্যবহার করেন না হলিউডের পরিচালক ক্রিস্টোফার নোলান

বিনোদন ডেস্কঃ আগামী ২১ জুলাই মুক্তি পাবে হলিউড তারকা ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবি ‘ওপেনহাইমার’। মুক্তির অনেক আগে থেকেই এই ছবি নিয়ে অনেক আলোচনা। পাশাপাশি, আলোচনায় নোলান নিজেও। ‘প্রেসটিজ’, ‘ইন্টারস্টেলার’, ‘ইনসেপশন’, ‘টেনেট’-এর মতো ছবির স্রষ্টা তিনি। বর্তমান সময়ের থেকে কয়েক যোজন এগিয়ে থাকে তার ছবির ভাবনা। তবে আধুনিক সময়ে দাঁড়িয়ে এখনো স্মার্টফোন ব্যবহার করেন না নোলান!

এক সাক্ষাৎকারে নোলান জানান, স্মার্টফোন ব্যবহার করলেই মনোসংযোগ হারান তিনি। তার কথায়, ‘আমি খুব তাড়াতাড়ি মনোসংযোগ হারাই। সেই কারণেই আমি সব সময় নিজেকে ইন্টারনেটের পরিধির মধ্যে রাখি না। কারণ একঘেয়েমি দেখা দিলেই মানুষ ইন্টারনেটের দিকে ঝোঁকেন। আর আমি দুটি কাজের মাঝের ফাঁকা সময়টা অন্য ভাবে কাজে লাগাই। ওই সময়েই আমি সব থেকে ভালোভাবে চিন্তা করতে পারি। আমার বেশির ভাগ ভালো ভাবনা সেখান থেকেই আসে। অনলাইনে সময় নষ্ট করার থেকে তাতে আখেরে আমারই লাভ হয়।’ এই ভাবনা থেকেই স্মার্টফোন ব্যবহারে অনীহা নোলানের।

তা হলে কেমন ফোন ব্যবহার করেন নোলান? সাধারণ ফোন, যার মাধ্যমে স্রেফ অন্যদের সাথে যোগাযোগটুকু করা যায়। যে ফোনে ইন্টারনেট সহজলভ্য নয়, তেমন ফোনই ব্যবহার করতে ভালবাসেন তিনি। নোলান জানান, তিনি ছবির চিত্রনাট্য লেখার সময়েও ইন্টারনেট থেকে দূরে থাকেন। যে কম্পিউটারে ছবির চিত্রনাট্য লেখেন, তাতে ইন্টারনেট ব্যবহার করার ব্যবস্থা রাখেন না নোলান।
নিজের এই ইন্টারনেট বিমুখতা নিয়ে মশকরা করতেও পিছপা হননি হলিউডের তারকা পরিচালক। তার দাবি, তার নিজের সন্তানেরাই তাকে মাঝে মধ্যে বোকা ভেবে বসে।
সূত্র : ইন্টারনেট

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

স্মার্টফোন ব্যবহার করেন না হলিউডের পরিচালক ক্রিস্টোফার নোলান

আপডেট টাইম : ১২:৪৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩