ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত

ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে আলামপুর স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আবু হানিফ উপজেলার আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

মহেশপুর থানার এসআই আসাদুর রহমান জানান, বিকেলে কৃষক ও ব্যবসায়ী দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার বিরতির পর কৃষক টিমের একজন নতুন খেলোয়াড় মাঠে নামাতে গেলে প্রতিপক্ষ ব্যবসায়ী দলের খেলোয়াড়রা বাধা দেন। একে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে প্রতিপক্ষ ব্যবসায়ী দল ও তাদের সমর্থকদের হামলায় কৃষক দলের খেলোয়াড় আবু হানিফ এবং সমর্থক মতিয়ার ও রাসেলসহ চারজন মারাত্মকভাবে আহত হন।

পরে খবর পেয়ে স্থানীয় ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আহত আবু হানিফ বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন জানান, আহতদের মধ্যে তিনজনই শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী 

ঝিনাইদহে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ০৯:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩