ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল

রঞ্জিত মল্লিকের অবসর পরিকল্পনা!

বিনোদন ডেস্কঃ অবসরে যাচ্ছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক! এই সংবাদ প্রকাশ হতেই মন খারাপ ভক্ত-অনুরাগীদের। যদিও রঞ্জিত মল্লিক অবসরে যাচ্ছেন, তবে অভিনয় থেকে নয়। এটা তার আসন্ন ওয়েব সিরিজের গল্প। সবই হয়েছে পরিচালক হরনাথ চক্রবর্তীর জন্য।

তার পরিচালনায়ই এই প্রথমবার ওয়েব প্ল্যাটফরমে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতাকে। শুক্রবারই প্রকাশ্যে এসেছে ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এর মোশন পোস্টার। এই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। আর সেখানেই অবিনাশ ঘোষের চরিত্রে দেখা যাবে তাকে।

মোশন পোস্টারে রঞ্জিত মল্লিকের ছবি সহ একটি আইকার্ড দেখা যাচ্ছে। তাতেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অবিনাশ ঘোষ নামটি লেখা রয়েছে। ব্লাড গ্রুপ এবি পজিটিভ। আচমকা আইকার্ডে চলে আসে ‘রিটায়ার্ড’ স্ট্যাম্প।

বোঝাই যাচ্ছে, অবিনাশ ঘোষের রিটায়ারমেন্ট প্ল্যানকে কেন্দ্র করেই গল্প সাজানো হয়েছে।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনাতেই সিরিজটি তৈরি হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল, বাবার সঙ্গে কোয়েল মল্লিকও স্ক্রিন শেয়ার করবেন। তবে মোশন পোস্টারের ক্যাপশনে নাম রয়েছে অনুরাধা রায়, অদ্রিজা রায়, আরিয়ান ভৌমিক ও ইন্দ্রজিৎ লাহিড়ির। ১১ আগস্ট থেকে আড্ডাটাইমস প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’।

‘ইন্টারভিউ’ দিয়েই টলিউডের যাত্রা শুরু করেছিলেন। তারপর ‘শত্রু’দের চাপকে সিধে করেই হয়ে ওঠেন ‘বেল্টম্যান’। কিছুদিন আগেই অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’-এর সাক্ষী ছিলেন। এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে এই প্রবীণ অভিনেতা। দর্শকরা তাই মুখিয়ে রয়েছেন তাকে ডিজিটাল প্লাটফর্মে দেখার জন্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

রঞ্জিত মল্লিকের অবসর পরিকল্পনা!

আপডেট টাইম : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩