ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

বাসচাপায় নাদিয়ার মৃত্যু: তদন্ত প্রতিবেদন ২৭ আগস্ট

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আল ইমরান রাজন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

গত ২২ জানুয়ারি দুপুরে ক্লাস না থাকায় এক বন্ধুর সঙ্গে তার মোটরসাইকেলে করে বই কিনতে উত্তরার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন নাদিয়া (১৯)। কুড়িল বিশ্বরোড এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। এসময় বাসটি নাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নাদিয়ার বন্ধু মোটরসাইকেলচালক মেহেদি আহত হন।

নাদিয়া বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে তিনি এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তার বাবা জাহাঙ্গীর একটি পোশাক কারখানায় সহকারী মহাব্যবস্থাপক পদে চাকরি করেন। তিন বোনের মধ্যে নাদিয়া ছিলেন সবার বড়।

বাসচাপায় নাদিয়ার মৃত্যু ঘটনার পর তার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ভাটারা থানায় নিরাপদ সড়ক আইনে মামলা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

বাসচাপায় নাদিয়ার মৃত্যু: তদন্ত প্রতিবেদন ২৭ আগস্ট

আপডেট টাইম : ১২:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩