ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

ডিবির হাতে গ্রেফতার দুই ভুয়া দুদক কর্মকর্তা

দুদকের কর্মকর্তা পরিচয়ে থামছেই না প্রতারণা। সরকারি কর্মকর্তাদের টার্গেট করে একটি চক্র অভিনব কায়দায় হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এরই মধ্যে আলাদা অভিযানে ডিবির হাতে গ্রেফতার হয়েছেন দুই ভুয়া দুদক কর্মকর্তা।

এদের একজন রেজওয়ান, আরেক জন নাইম আহমেদ। এবার জানা যাক তাদের কাহিনি।

পড়ালেখা একদম নেই বললেই চলে রেজওয়ানের। তবে দুষ্টুবুদ্ধিতে ছাড়িয়ে গেছেন সবাইকে। দুর্নীতি দমন কমিশন দুদকের এক উপ-পরিচালকের নাম, পদবি ও ছবি ব্যবহার করে তিনি হোয়াটসঅ্যাপে খুলেছেন অ্যাকাউন্ট। সেই নম্বর ব্যবহার করে তিনি ফোন করেন জেলার একাধিক সরকারি কর্মকর্তাকে।

ফোনে জানান, অবৈধ সম্পত্তি অর্জনসহ নানা অনিয়মের কারণে তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে। অভিযোগ নিষ্পত্তির প্রস্তাব দেন টাকার বিনিময়ে। এভাবেই অনেক সরকারি কর্মকর্তার কাছ থেকে তিনি হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।

এতো গেলো রেজওয়ানের গল্প। নাইম আহমেদ আরও একধাপ এগিয়ে। দুদকের নামে একটি ই-মেইল আইডি খুলেছেন। সেই ই-মেইল থেকে তিনি সরকারি কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে চিঠি ইস্যু করেছেন। মোবাইল অ্যাপস ব্যবহার করে দুদক কর্মকর্তা পরিচয়ে ফোনও দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। দুর্নীতির মামলার ভয় দেখিয়ে দাবি করেন মোটা অংকের টাকা।

এক সরকারি কর্মকর্তা বিষয়টি যাচাই করতে দুর্নীতি দমন কমিশনে যোগাযোগ করে জানতে পারেন তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই।

সার্বিক এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ জানান, ‘তারা বলে বেড়ান যে, আপনার নামে দুর্নীতির চিঠি ইস্যু হয়েছে। আর এ চিঠির কপিও প্রতারকরা তাদের কাছে রাখেন। এরপর টার্গেট করা ব্যক্তির বাড়িঘর ও আত্মীয়-স্বজনদের ছবি তোলে বলেন, আপনার নামে এসব আছে, দুদকে অভিযোগ জমা পড়েছে। এখন চুপচাপ শেষ করতে চাইলে এতো টাকা দিতে হবে। তখন যারা আসলেই দুর্নীতিবাজ, তারা ভয় পেয়ে তাদের চাহিদামতো টাকা দিয়ে দেয়। এভাবে তারা বহু টাকা হাতিয়ে নিয়েছে।’

তাই সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোন করে কেউ ভয়ভীতি দেখালে, তা যাচাই করার পরামর্শ দিলেন পুলিশের এঊর্ধ্বতন এ কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেফতার দুই ভুয়া দুদক কর্মকর্তা

আপডেট টাইম : ১১:৫৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩