ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

একাধিক জন্মনিবন্ধন বাতিলে নতুন নিয়ম

জন্মসনদ বা নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্মনিবন্ধন। তবে এ ক্ষেত্রে প্রায়ই দেখা যায় অনেকের একাধিক জন্মসনদ থাকে। যাদের অনলাইনে একাধিক জন্মনিবন্ধন রয়েছে তাদের জন্য নতুন একটি নিয়ম করেছে সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, যাদের অনলাইনে একাধিক জন্মনিবন্ধন রয়েছে তারা সুবিধামতো একটি জন্মসনদ রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন।

গত ৫ জুলাই নতুন এই নিয়ম জানিয়ে সারা দেশের নিবন্ধন কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’। এ সুবিধা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে।

নতুন নিয়ম নিয়ে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ বাতিলের অনুমোদন প্রক্রিয়া’ শিরোনামের ওই চিঠিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সফটওয়্যার বিডিআরআইএসে অপ্রয়োজনীয় সনদ বাতিলের সুবিধা (অপশন) চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে কোনো ব্যক্তি তার অব্যবহৃত ও অপ্রয়োজনীয় জন্মসনদগুলো বাতিল করে নিতে পারেন।

এর আগের নিয়মে একাধিক জন্মনিবন্ধন থাকলে প্রথমটি রেখে বাকিগুলো বাতিল করা যেত। কিন্তু নতুন এ নিয়মের ফলে এখন প্রথমটি রাখার বাধ্যবাধ্যকতা রইল না। নিজের সুবিধামতো যেকোনো একটি জন্মসনদ রেখে অন্যগুলো বাতিল করা যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

একাধিক জন্মনিবন্ধন বাতিলে নতুন নিয়ম

আপডেট টাইম : ১১:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩