ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টেইলর সুইফটের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্প!

জনপ্রিয় মার্কিন পপতারকা টেইলর সুইফটের কনসার্ট রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটলের এক ভূমিকম্পবিদ। তিনি বলছেন, সিয়াটলে সম্প্রতি টেইলর সুইফটের দুটি কনসার্ট যে পরিমাণ কম্পন তৈরি করেছে তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেইলর সুইফটের ইরাস ট্যুরের অংশ হিসেবে গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ডে কনসার্ট অনুষ্ঠিত হয়। এই দুই রাতে কনসার্ট দুটিতে মোট এক লাখ ৪৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

সিয়াটলের ভূমিকম্পবিদ জ্যাকি কাপলান-অয়ারবাক জানান, কনসার্টের সময় ভূপৃষ্ঠে যে পরিমাণ কম্পন তৈরি হয়েছিল তা ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের সমান।

তার মতে, কনসার্টে উপস্থিত দর্শকদের লাফালাফি অথবা কনসার্টের সাউন্ড সিস্টেমের কারণে এই কম্পন তৈরি হয়েছিল।

টেইলর সুইফটের কনসার্ট ভূকম্পন তৈরির দিক থেকে সিয়াটলে নতুন রেকর্ড তৈরি করেছে। এ ক্ষেত্রে এই কনসার্ট ভেঙে দিয়েছে ২০১১ সালের ‘বিস্ট কোয়েক’-এর রেকর্ড। ২০১১ সালে আমেরিকান ন্যাশনাল লিগ ফুটবল (এনএফএল) মাঠে দর্শকদের উল্লাসের কারণে তৈরি হওয়া ভূকম্পন ছিল ২ মাত্রার ভূমিকম্পের সমান। সেদিক থেকে টেইলর সুইফটের কনসার্টের সময় অনুভূত কম্পনের মাত্রা দশমিক ৩ বেশি ছিল।

প্রসঙ্গত, গানের কনসার্টের কারণে এর আগেও ভূমিকম্প তৈরি হওয়ার ইতিহাস রয়েছে। ২০১১ সালে নিউজিল্যান্ডে ‘ফু ফাইটারস’ কনসার্টের সময়ও ভূমিকম্প অনুভূত হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টেইলর সুইফটের কারণে ২.৩ মাত্রার ভূমিকম্প!

আপডেট টাইম : ০২:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩