ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিটোরিয়াসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে নিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা ‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী

শুভশ্রীর পরনে পোশাক না ‘মশারি’!

টালিউড জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। এরমধ্যে খুলেছেন নিজের নামে প্রযোজনা সংস্থা, পেয়েছেন মহানায়ক সম্মাননা— এত এত সুসংবাদের ভিড়েও সমালোচনা পিছু ছাড়ছে না তার। বরাবরই নেটমাধ্যমে ভেসে আসে নানান কটূ মন্তব্য। অবশ্য সেসব একেবারেই গায়ে মাখেন না শুভশ্রী।

সন্তান জন্মানোর খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার পরেই ইন্দোনেশিয়ার বালিতে স্বপরিবারে ঘুরতে গিয়েছিলেন শুভশ্রী। সেখানকার বেশ কিছু ছবি সামনে আসতেই নানা রকমের কটাক্ষ আসতে থাকে। গর্ভাবস্থায় বেবিমুনে গিয়ে ফটোশুট, কেউ কেউ তাকে টালিউডের কারিনা কাপুর বলেও কটাক্ষ করতে ছাড়েননি। শুধু কি তাই, তার পোশাক নিয়েও চলেছে নানান কাঁটাছেঁড়া।

একই বিষয় দেখা গেল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখতেও। একটি সাদা পোশাকে বেশ কিছুদিন আগের তোলা একটি ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। যেখানে তাকে দেখা গিয়েছে একটি সাদা নেট পোশাক পরে রয়েছেন তিনি। ছবিটি পোস্ট করতেই শুরু হয় বিভিন্ন মন্তব্য। সেখানে অনেকেই অভিনেত্রীকে অসাধারণ, দারুণ, অপূর্ব- নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন।

এসবের মাঝেই চোখে পড়ল আরও কয়েকটি মন্তব্য। একজন লিখেছেন, ‘আমার ঘরের মশারিটা কেন খুঁজে পাচ্ছিলাম না এবার বুঝেছি।’ কেউ আবার লিখেছে, ‘জালের ভেতর বড় মাছ’। এ ধরনের নানা মন্তব্যেও অবশ্য নিরুত্তর শুভশ্রী। বরং, সম্প্রতি তিনি একটি সুন্দর ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

যেখানে শাহরুখ খানকে দেখা যাচ্ছে তার ট্রোলারদের নিয়ে কথা বলতে। শাহরুখকে বলতে শোনা যায়, অনেক দিন যদি তাকে নিয়ে কোনোরকম চর্চা না করেন ট্রোলাররা, সেক্ষেত্রে অভিনেতা নিজেও ভয় পেয়ে যান, কোনোভাবে জনপ্রিয়তা কমে গেল কি না তার! কিং খানের কথার সঙ্গে সহমত পোষণ করেছেন অভিনেত্রী। এদিকে অভিনেত্রীর এমন পোস্টে সহমত পোষণ করেছেন অনেকেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

শুভশ্রীর পরনে পোশাক না ‘মশারি’!

আপডেট টাইম : ০২:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩