ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজ কল্যাণমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু কালিয়াকৈরে মা/দক ও অস্ত্র সহ গ্রে/ফতার -৬ কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

বিশ্বকাপ বাছাইয়ের আগে দুই ম্যাচ খেলবেন জামালরা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামার আগে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা উইন্ডোতে আগামী সেপ্টেম্বরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। কিন্তু প্রতিপক্ষ হিসেবে এখনো কোনো দলের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ২০ আগস্ট জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এর মাঝেই সিলেটে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল-তারিকরা। শনিবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এমনটি জানিয়েছেন সংগঠনটির সভাপতি কাজী নাবিল আহমেদ।

এদিকে মিয়ানমার, আফগানিস্তান আর নেপালের সঙ্গে যোগাযোগ করছে বাফুফে। এই তিন দেশের চেয়ে আরো এগিয়ে বিশ্বকাপ বাছাই প্রতিপক্ষ মালদ্বীপ। তাই এই তিন প্রতিপক্ষের অন্তত দুটিকে রাজি করানোর চেষ্টায় বাফুফে। যদি একদেশও রাজি হয়, তবে তাদের সঙ্গেই সেপ্টেম্বরে দুই প্রীতি ম্যাচের পরিকল্পনা।

কাজী নাবিল আহমেদ বলেন, দুটো পছন্দ রয়েছে। একটা দেশ বলেছে সেখানে গিয়ে খেলতে হবে, আরেকটি দেশ আমাদের এখানে এসে খেলতে আগ্রহী। আমরা দুটোই দেখছি। তবে আমাদের আগ্রহ দেশেই খেলার জন্য। বাকি খেলাগুলোর সঙ্গে কো-অর্ডিনেশন করতে যাতে সহজ হয়।

দীর্ঘদিন পর চট্টগ্রামে আন্তর্জাতিক ফুটবল ফেরার গুঞ্জন থাকলেও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ম্যাচ দুটি সিলেটে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ফেডারেশন। অক্টোবরের বিশ্বকাপ বাছাইও একই ভেন্যুতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজ কল্যাণমন্ত্রী

বিশ্বকাপ বাছাইয়ের আগে দুই ম্যাচ খেলবেন জামালরা

আপডেট টাইম : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩