ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে রয়েছেন কারা?

এশিয়া কাপের বাকি আর এক মাস। তার আগে দল নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথমে ফিটনেস পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। সেখানে দল নির্বাচন শেষে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।

সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। এ ক্যাম্পে ডাক পেয়েছেন ৩২ ক্রিকেটার। দীর্ঘদিন বিরতির কারণে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেয়া হচ্ছে বলে জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রাথমিকভাবে ৩২ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হলেও ফিটনেস পরীক্ষা ও ৩ আগস্ট ইয়ো ইয়ো টেস্ট শেষে ২১ বা ২২ জনের দল ঘোষণা করা হবে। এ বিষয়ে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘সবকিছু ঠিকমতো হলে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটি দল ঘোষণার পরিকল্পনা রয়েছে। তারপরে অনুশীলন শুরু হবে ৮ আগস্ট থেকে।’

এদিকে, ৩২ জনের ক্যাম্পে কারা কারা আছেন, এটি বিসিবির পক্ষ থেকে না জানানো হলেও বিভিন্ন গণমাধ্যম সূত্রে ক্রিকেটারদের তালিকা পাওয়া গেছে। তবে এ তালিকার মধ্য থেকে সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, শরিফুল ইসলাম এবং তাওহীদ হৃদয় রয়েছেন ক্যাম্পের বাইরে। এ পাঁচ ক্রিকেটারের মধ্যে লিটন ও আফিফ গ্লোবাল টি-টোয়েন্টি এবং সাকিব-শরিফুল-হৃদয় লঙ্কা প্রিমিয়ার লিগ খেলছেন।

ফিটনেস ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী রাব্বি, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাওহীদ হৃদয়, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, রনি তালুকদার, তানজিম সাকিব, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরী, তানজিদ তামিম ও তাসকিন আহমেদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে রয়েছেন কারা?

আপডেট টাইম : ১০:১৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩