ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

এশিয়া কাপে তরুণদের ওপরে সাইফউদ্দিনের আস্থা

নিয়তির কাছে পরাজিত এক সৈনিক মোহাম্মদ সাইফউদ্দিন। ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ সম্ভাবনা দেখিয়েছিলেন এই টাইগার পেসার। তবে চোঁটের কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। এ দিকে মাঠের বাইরে থাকা সাইফউদ্দিন আসন্ন এশিয়া কাপে তরুণ খেলোয়াড়দের ওপরে আস্থা রাখছেন।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় পিঠের উন্নত চিকিৎসার জন্য কাতারের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগার পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবি চিকিৎসক মনজুর আহমেদসহ সফরসঙ্গী হিসেবে পেয়েছেন পেসার অভিষেক দাস ও আশিকুর রহমানকে।

২০১৭ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ইনজুরি যেন পিছু ছাড়ছে না সাইফউদ্দিনের। বিশেষ করে পিঠের ব্যথা ভালোই ভোগাচ্ছে তাকে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে বোলিংয়ের সময় চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। পিঠের ইনজুরির কারণে ফিটনেস ক্যাম্পে ডাক না পাওয়া এই পেসার এবার ছুটছেন চিকিৎসার জন্য।

বাংলাদেস জাতীয় দলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘আমরা পুরো সপ্তাহ যেন কাজে লাগাতে পারি এজন্য রোববার (৬ আগস্ট) থেকে চিকিৎসা শুরু করা হবে। মাঠে নামার জন্য যা করা দরকার এই মুহূর্তে আমি সেটি করতে প্রস্তুত।’

নতুন করে পুরোনো চোট ফিরে আসায় চিকিৎসার জন্য সাইফউদ্দিনকে কাতার পাঠিয়েছে বিসিবি। আবারও সুস্থ হয়ে ফিরে আসার আকাঙ্খা তার মাঝে। এ দিকে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। সাবেক ওয়ানডে অধিনায়ককে মিস করলেও তাওহীদ হৃদয়ের মতো তরুণদের উপর আস্থা টাইগার পেসারের।

তামিম ইকবালের বিষয়ে সাইফউদ্দিন বলেন, ‘এশিয়া কাপে উনাকে মিস করবে দল। তারপরও দল আশাবাদী। বিশেষ করে তাওহীদ হৃদয়সহ আরও যারা তরুণ ক্রিকেটার রয়েছেন সকলেই ভালো ফর্মে আছেন। তাছাড়া এশিয়া কাপে আমরা বরাবরই ভালো ফলাফল করে আসছি। সবমিলিয়ে ভালো কিছু হবে বলে আশা করি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

এশিয়া কাপে তরুণদের ওপরে সাইফউদ্দিনের আস্থা

আপডেট টাইম : ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩