ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাগেরহাটে নিজ ঘরে মা-মেয়ে খুন

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজ ঘরে মা ও মেয়ে খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবু জাফর হাওলাদারের স্ত্রী পাপিয়া বেগম (৩৫) ও তার মেয়ে সাওদা জেমি (৫)।

জানা যায়, ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যায় জেমি। গুরুতর অবস্থায় পাপিয়াকে উদ্ধার করে হাসপাতলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শুক্রবার রাত ৯টার দিকে মা-মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে কোনো ক্লু পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা জানান, পারিবারিক কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

গ্রাম পুলিশের সদস্য স্বপন কুমার ঢালী জানান, পাপিয়ার স্বামী ঢাকায় থাকেন। তার ছেলে জিহাদ (১৫) পিরোজপুরের মঠবাড়িয়াতে একটি দোকানে কাজ করে। মেয়েকে নিয়ে পাপিয়া বাড়িতে থাকতেন। কী কারণে এ ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছে না।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশফাক জানান, পাপিয়াকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বাগেরহাটে নিজ ঘরে মা-মেয়ে খুন

আপডেট টাইম : ০৯:৩৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩