ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

তেজগাঁওয়ে মধ্যরাতে গাড়ি নিয়ে রেসিং, ঝরল প্রাণ

রাজধানীর তেজগাঁওয়ে মধ্যরাতে ফাঁকা সড়কে গাড়ি নিয়ে রেসিংয়ের সময় বেপরোয়া প্রাইভেটকার চাপায় রিকশা দুমড়ে-মুচড়ে প্রাণ গেল আরোহীর। এ ছাড়া মোটরসাইকেল চালকসহ আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (১১ আগস্ট) মধ্যরাতে ঘটে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রাইভেট কার চালক। দুর্ঘটনার পরই পালিয়ে যান তিনি।

এ ঘটনায় হতাহত কারও পরিচয় এখনও শনাক্ত হয়নি। ঘাতক গাড়িটি নেয়া হয়েছে তেজগাঁও থানায়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম। দেখেছি, অনেক গতিতে গাড়িটি চলছিল। পরে দেখি, ওইদিকে দুইজন পড়ে আছে। আর এদিকে একজন পড়ে ছিল।

পুলিশ জানিয়েছে, গাড়িতেও মিলেছে মদের বোতল। বেপরোয়া গতির ওই প্রাইভেটকারটি চাপা দেয় একটি রিকশা ও মোটরসাইকেলকে। আহত ৩ জনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রিকশা আরোহী একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ২ জনের অবস্থাও আশঙ্কাজনক।

তেজগাওঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সারোয়ার আলম খান বলেন, একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে রিকশা ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনজন আহন হন। চালককে ধরা যায়নি। যেহেতু গাড়ির নম্বর আছে, তাকে ধরার চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

তেজগাঁওয়ে মধ্যরাতে গাড়ি নিয়ে রেসিং, ঝরল প্রাণ

আপডেট টাইম : ১১:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩