ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ। বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি সাব-রেজিস্ট্রি অফিস পানিবন্দী: সরকারি রেকর্ড নষ্টের শঙ্কা ও জন ভোগান্তি নেত্রকোণায় শিক্ষা সাফল্য ও অদম্য মেধাবীদের সংবর্ধনা ইনানী-হিমছড়ির রূপের পালক ‘সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে !’ তিন দশকে শিকড়; ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবির সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’-এর ৩০ বছর পূর্তি উৎসব ধামইরহাটে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৯ম শ্রেণির শিক্ষার্থী  ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লক্ষ্মীপুরে আগুনে ১১টি পরিবারের বসত ঘর পুড়ে কোটি টাকার ক্ষতি দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, বাবাকে জরিমানা

নড়াইলের কালিয়ায় বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার দায়ে মেয়ের বাবাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় এ দণ্ডাদেশ দেন।

বুধবার বিকেলে উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়েকে (১৪) বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ে দেওয়া হচ্ছে -এমন খবর পেয়ে বিকেলে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়। বাল্যবিয়ের আয়োজন করায় ওই ছাত্রীর বাবা নজরুল শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় রান্না করা খাবার জব্দ করে পাশের পুরুলিয়া দারুল কোরান হাফেজিয়া মাদরাসায় এতিমদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় বলেন, ‘ওই কিশোরীর বাবা এ বিয়েতে সহযোগিতা করায় তাকে জরিমানা করাসহ মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী ভার্সিটির, ফিন্যান্স ক্লাবের উদ্বোধন ও নবীনবরণ।

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, বাবাকে জরিমানা

আপডেট টাইম : ০৭:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩