ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জ/ব্দ সহ ২ হাজার টাকা জরিমানা যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

দ্বিতীয় সন্তানের মা হলেন সেরেনা

দ্বিতীয় সন্তানের মা হলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ও টিকটকে খবরটি নিশ্চিত করেছেন তিনি ও তার স্বামী অ্যালেক্সিস ওহানিয়ান।

সেরেনার স্বামী ও আমেরিকার ব্যবসায়ী ওহানিয়ান তার অফিশিয়াল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘স্বাগতম, আদিরা রিভার ওহানিয়ান। আমি কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই, আমাদের ঘর ভালোবাসার বন্ধনে আবদ্ধ। একজন সুস্থ নবজাতক এসেছে আমাদের ঘরে। মা-ও সুখি ও সুস্থ আছে।’ ওহানিয়ানের শেয়ার করা ছবিতে সেরেনা ও তার দুই সন্তানও ছিলেন।

ওহানিয়ান-সেরেনা দম্পতি প্রথম সন্তানের জন্ম দেন ২০১৭ সালের ১ সেপ্টেম্বর। তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান অ্যালেক্সিস ওলিম্পিয়া। দ্বিতীয় সন্তানের নাম রাখা হয়েছে আদিরা রিভার।

ওহানিয়ান আরো লেখেন, ‘কৃতজ্ঞতা অনুভব করছি। সেরেনা উইলিয়ামস, তুমি আমাকে আরেকটি অতুলনীয় উপহার দিয়েছো। যারা আমার স্ত্রী ও আমাদের কন্যাকে দেখাশোনা করেছেন সেসব অসাধারণ মেডিকেল স্টাফদের ধন্যবাদ। অলিম্পিয়ান ওহানিয়ানকে তার শিশু বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মুহূর্তটি আমি কখনই ভুলব না।’

৪১ বছর বয়সী সেরেনাও নতুন জন্ম দেওয়া সন্তানসহ পরিবারকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন টিকটকে। মার্কিন কৃষ্ণকলি ২০২২ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন খেলার পর পেশাদারি টেনিসকে বিদায় জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দুই সাংবাদিকের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবীর মামলা: বিভিন্ন সংগঠনের নিন্দা

দ্বিতীয় সন্তানের মা হলেন সেরেনা

আপডেট টাইম : ০৭:২১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩