ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া এমডি-সিইওদের কর্মদক্ষতা মাপতে নতুন কেপি আই কাঠামো সিটি নির্বাচন: ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ভি অ্যাওয়ার্ড ২.০: মিজানুর রহমান ও উত্তরা নার্সিং হোমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান সম্মানিত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ এমবাপ্পের জোড়া গোলে রায়োকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস আইনমন্ত্রীর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

বরিশাল সদর উপজেলার কুন্দিয়াল পাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী।

শুক্রবার সকাল থেকে প্রেমিক সাইদুল ইসলামের বাড়ির সদর দরজায় আমরণ অনশনে বসেন ঐ ছাত্রী। সাইদুল ইসলাম একই এলাকার হাওলাদার বাড়ির আছমত আলী হাওলাদারের ছেলে। সাইদুল সাহেবের হাট ফাজিল মাদরাসার ছাত্র। ভুক্তভোগী কলেজছাত্রী বরিশাল সদর উপজেলার বাসিন্দা।

অনশনরত কলেজছাত্রী জানান, দীর্ঘ চার বছর ধরে সাইদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন সাইদুল ইসলাম। গত ১৮ আগস্ট পুনরায় ধর্ষণ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন সাইদুল। পরে স্থানীয় কয়েকজন মীমাংসার কথা বলে সাইদুলকে ছাড়িয়ে আনেন। এরপর থেকে সাইদুল তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বিয়ের দাবিতে সাইদুলের বাড়িতে আসলে তার পরিবারের সদস্যরা দরজায় তালা দিয়ে সরে পড়েন।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন কালাম বলেন, বিষয়টি শুনে ঐ বাড়িতে যাই। কিন্তু আছমত আলী হাওলাদারের ঘরে কোনো লোকজন না থাকায় কথা বলতে পারিনি। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি।

বন্দর থানার ওসি এআর মুকুল বলেন, বিষয়টি শুনেছি। আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যে কারণে ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

আপডেট টাইম : ১১:৩২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩