ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম

নেভাল একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত চট্টগ্রামে

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চট্টগ্রামস্থ বাংলাদেশ নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৯/এ ব্যাচের নবীন কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০১৯/এ ব্যাচের ১৩ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার স্বল্প মেয়াদি প্রশিক্ষণ শেষে র‌্যাংক ব্যাজ পরিধান করেন।

উক্ত ব্যাচের কর্মকর্তা এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট উমায়ের আলম ছয় মাস মেয়াদি প্রশিক্ষণে সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জন করে শ্রেষ্ঠ ও চৌকস ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ স্বর্ণপদক লাভ করেন।

মনোজ্ঞ কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি তার ভাষণে, স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া, তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকল বীর নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রয়োজনে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই মহান প্রত্যয়ের আলোকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী ত্রিমাত্রিকবাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, যুদ্ধজাহাজ সংগ্রহ এবং বিদ্যমান জাহাজসমূহের অপারেশনাল সক্ষমতাবৃদ্ধির জন্য বাস্তবমুখি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধান অতিথি নবীন কর্মকর্তাদের নেভাল একাডেমি থেকে অর্জিত জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

নেভাল একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত চট্টগ্রামে

আপডেট টাইম : ০৭:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯