ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এডিসিকে এন রায় নিয়তি জানান, গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ১০৪ ইয়াবা, ৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৭৮ গ্রাম ১৩০ পুরিয়া হেরোইন, ১১টি ইনজেকশন ও ৪৪ লিটার ৪০০ গ্রাম দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

আপডেট টাইম : ১১:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩