ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

জাতীয় দলে রিয়াদকে চান কার্তিক

নিজ নিজ জাতীয় দলে মাহমুদউল্লাহ রিয়াদ ও দিনেশ কার্তিকের ভূমিকাটা প্রায় একই। দুজনই ম্যাচের শেষ দিকে ফিনিশিংয়ের দায়িত্ব পালন করতেন। তবে ব্যাট হাতে ছন্দে থাকার পরও আয়ারল্যান্ড সিরিজের পর থেকে জাতীয় দলে সুযোগ পাননি রিয়াদ। এমনকি এশিয়া কাপের দলেও নেই তিনি।

সম্প্রতি ক্রিকবাজের এক অনুষ্ঠানে এশিয়া কাপের বাংলাদেশ দল নিয়ে কথা বলছিলেন ভারতের হার্শা ভোগলে। সেখানে তামিম ও লিটনের না থাকা নিয়েও মন্তব্য করেন তিনি। ভোগলের মন্তব্যের পরই সেই প্রসঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের নামটি যুক্ত করেন দিনেশ কার্তিক।

অভিজ্ঞ রিয়াদকে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার উল্লেখ করে দিনেশ কার্তিক বলেন, ‘মাহমুদউল্লাহকেও রাখব আমি (দলে)। বাংলাদেশ দলের মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটার সে। আপনি যদি বাংলাদেশ দলের স্কোয়াডের তাকান দেখবেন কিছু মূল ক্রিকেটার দলে নেই।’

এরপর তিনি বলেন, ‘মাহমুদউল্লাহও স্কোয়াডে নেই। আমি জানি না বিশ্বকাপের ভাবনায় সে আছে কি না। তবে বাকিরা খুবই সলিড। টি-২০ বিশ্বকাপেও বাংলাদেশ দল ভালো করেছে। তারা এমন একটি দল যাদের কাছ থেকে আপনি বিশ্বকাপে ভালো কিছু আশা করতে পারেন।’

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। সেই বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলেও মন্তব্য করেন কার্তিক। চেনা কন্ডিশন হওয়ায় বাংলাদেশ দল নিয়ে আশাবাদী তিনি। দিনেশ বলেন, ‘বাকি দলগুলোর চেয়ে ভারতের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রয়েছে বাংলাদেশের।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংসদের অধিবেশন শুরু

জাতীয় দলে রিয়াদকে চান কার্তিক

আপডেট টাইম : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩