ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো তিন নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে গত দুই মাসে জেলায় ডেঙ্গুতে ২৭ জন মারা গেছেন। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ২৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে মৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের মো. জাফর শেখের স্ত্রী রাজিয়া (৫০), ফরিদপুরের কানাইপুরের সুধীর শিকদারের স্ত্রী চন্দনা (৫০) এবং ভাঙ্গার মালিগ্রাম এলাকার সাত্তার বেপারীর স্ত্রী আছিয়া (৫০)।

শুক্রবার সকালে ডেঙ্গুতে তিন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। তিনি জানান, হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে হাসপাতালটিতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত আরো ১০০ রোগী ভর্তি হন। বর্তমানে হাসপাতালটিতে এ রোগে ৩০৪ জন রোগীর চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ৬৬৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৮৯৫ জন। এরমধ্যে সাত হাজার ২০১ জন সুস্থ হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফরিদপুরে ডেঙ্গুতে ৩ নারীর মৃত্যু

আপডেট টাইম : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩