ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ডেমরায় ‘ডাকাত’ গুলিবিদ্ধ, ৪ পুলিশ সদস্য আহত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের দেল্লা বামৈল এলাকায় পুলিশের শটগানের গুলিতে মিনহাজুন আবেদন ফাহিম (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি ডাকাত সদস্য বলে দাবি করছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এই গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই চিকিৎসার জন্য পুলিশ সদস্যরাই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার শ্রীবর্দী এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় জড়িত ডাকাত সদস্যদের ধরতে ডেমরায় অভিযান চালানো হয়। তখন প্রথমে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এসময় গুলির ঘটনা ঘটে। এতে এক ডাকাত সদস্য আহত হয়েছেন।

এ ছাড়া পুলিশের ৪ সদস্য আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওসি। অভিযান এখনও অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, পরবর্তীকালে বিস্তারিত জানানো হবে।

এদিকে আহত ফাহিমের স্ত্রী বৃষ্টি আক্তার সিমা জানান, তারা দেল্লা বামৈল মাদবার বাড়ি রোডে নিজেদের বাড়িতে থাকেন। ফাহিম পেশায় তেমন কিছুই করেন না। দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। শনিবার ভোরে তাদের বাসায় বেশ কয়েকজন মানুষ আসে। তারা নিজেদের পরিচয় না দিয়ে বাড়ির গেট ধাক্কাতে থাকে এবং ডাকাডাকি শুরু করে। তখন ভয়ে ফাহিম ও তার ছোট ভাই নাইম (২৩) ঘর থেকে বের হয়ে ছুটোছুটি শুরু করলে সাদা পোশাকে থাকা পুলিশ গুলি করে। এতে ফাহিমের ডান পায়ে গুলিবিদ্ধ হয়। তখন ফাহিমের ছোট ভাই নাইমকেও আটক করে নিয়ে যায় তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ডেমরায় ‘ডাকাত’ গুলিবিদ্ধ, ৪ পুলিশ সদস্য আহত

আপডেট টাইম : ০১:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩