ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

জলাবদ্ধতায় নতুন প্রযুক্তিতে সবজি উৎপাদন!

বছরের অর্ধেক সময় পানিতে নিমজ্জিত থাকে পিরোজপুর নাজিরপুরের দেউলবাড়ি দোবরা ইউনিয়নের অধিকাংশ এলাকা। তবে এতে থেমে নেই এসব এলাকার মানুষের জীবনযাত্রা। জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে এক নতুন প্রযুক্তিতে সবজির চারা উৎপাদন আর বীজতলা তৈরি করছেন চাষিরা।

উপজেলার প্রায় ২৫ কিলোমিটার পূর্বে বৈঠাকাটা, দেউলবাড়ি, দোবরা, কলারদোয়ানিয়া, মুগারঝোরে গিয়ে সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতার মধ্যেই পানিতে বেড়ে উঠছে লাউয়ের সবুজ চারা। শুধু কী তাই! এখানকার চাষিরা এর মধ্যে করলা, ঝিঙে ও শিমের চাষও করছেন।

কথা হলো এখানকার চাষিদের সঙ্গে। তারা জানান, শুধু লাউ, শিম, উচ্ছে, করলা ও ঝিঙে নয়, মাটি ও গোবর সার মিশিয়ে ভাসমান পদ্ধতিতে পানির মধ্যেই লাউ, পুঁইশাক, মরিচ, আদা, বরবটি, মিষ্টিকুমড়া, রসুন, পিঁয়াজ ও পেঁপের চারা উৎপাদন করা যায়। বন্যা ও অনাবৃষ্টি না হলে এ চাষে মোটামুটি লাভ হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

জলাবদ্ধতায় নতুন প্রযুক্তিতে সবজি উৎপাদন!

আপডেট টাইম : ০৯:৪১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩