ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি’র বাস চলাচল শুরু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি। রাজধানীর সব শ্রেণির মানুষের কাছে দ্রুতগতির এ উড়ালসড়কের সুফল পৌঁছে দিতে চালু হয়েছে বাস সার্ভিস।

আজ (সোমবার) সকাল ৭টা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরীক্ষামূলকভাবে ৮টি দ্বিতল বাস চলাচল করবে। কিলোমিটার প্রতি ২ টাকা ৪৫ পয়সা ভাড়া হিসেবে ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটার ৩৫ টাকা, জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার পথ ৪০ টাকায় যেতে পারছে নগরবাসী। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেয়ার সুযোগ নেই।

গত ২ সেপ্টেম্বর রাজধানীবাসীর জন্য খুলে দেওয়া হয় বহুল কাঙ্ক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার পথ। তবে উদ্বোধনের পর থেকেই দ্রুতগতির এ উড়ালসড়কে শুধু ব্যক্তিগত গাড়ির চলাতে দেখা গেলেও গণপরিবহনের সংখ্যা ছিল খুবই কম। এমন প্রেক্ষাপটে সাধারণ মানুষকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল দিতে এগিয়ে এসেছে বিআরটিসি।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি’র বাসগুলো ছাড়ছে ফার্মগেটের খেজুর বাগানের কাছ থেকে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্‌দীন রোড হয়ে খেজুর বাগান এলাকায় যাতায়াত করছে।

যাত্রী চাহিদার ভিত্তিতে পরবর্তী বাসের সংখ্যা আরো বাড়ানোর কথা জানিয়েছে বিআরটিসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি’র বাস চলাচল শুরু

আপডেট টাইম : ০৯:৪৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩