ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

খুচরা বাজারে আলু বিক্রি ৩৭ টাকায়, পাইকারি ৩০

মুন্সীগঞ্জের হিমাগার থেকে ৫০ কেজি ওজনের ৫৬ হাজার বস্তা আলু বের হচ্ছে বুধবার (২০ সেপ্টেম্বর)। বৃহস্পতিবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে আলু ছড়িয়ে পড়বে জেলার ৬৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ভোক্তা পর্যায়ে; ‘আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৭ টাকা’ থাকবে। তবে পাইকারি মূল্য কেজি প্রতি ৩০ টাকা পর্যন্ত বিক্রি করা যাবে।

সকাল থেকে এ সব আলু সরকার নির্ধারিত দাম ৩৭ টাকা কেজি দরে বিক্রি ও জনসচেতনতায় মাইকিং করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও হিমাগার মালিকদের সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করতে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সরকারের বেঁধে দেয়া দামে খুচরা ও হিমাগার পর্যায়ে আলু বিক্রি নিশ্চিত করতে বাজার ও হিমাগারগুলোতে একযোগে তদারকি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর রিপন জানান, সিদ্ধান্ত অনুযায়ী হিমাগারে আলুর পাইকারি মূল্য কেজি প্রতি ৩০ টাকা পর্যন্ত বিক্রি করা যাবে। তবে খুচরা বাজারে কোনোভাবেই ৩৭ টাকার বেশি হবে না।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলু বিক্রি নিশ্চিত করতে মতবিনিময় সভায় ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। ছবি: সময় সংবাদ

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান জানান, সকাল থেকেই প্রতিটি ইউনিয়নে এই মাইকিং শুরু হবে। এছাড়া মনিটরিং টিম আলুর বাজার ও হিমাগার মনিটরিং করবে।

সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে আরও অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাসুদুল আলম।

মতবিনিময়ে অংশ নেন রিভারভিউ হিমাগারের মালিক ও পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ হিমাগার মালিক ও আলু ব্যবসায়ী। এতে আরও উপস্থিত ছিলেন- জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুল হক প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

খুচরা বাজারে আলু বিক্রি ৩৭ টাকায়, পাইকারি ৩০

আপডেট টাইম : ০৯:৪৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩