ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীসহ আহত ৭

ঝালকাঠিতে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোগীসহ সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া এলাকার মাসুদ মৃধা, জামাল হোসেন মৃধা, নিজাম মৃধা, রাসেল ব্যাপারী, রোজিনা আক্তার, আছমা বেগম ও হালিমা বেগম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে সিজারিয়ান রোগী নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। এ সময় অ্যাম্বুলেন্সের থাকা রোগীসহ সাতজন আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার এএসআই গনেশ। তিনি বলেন, অ্যাম্বুলেন্সে থাকা সাতজনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীসহ আহত ৭

আপডেট টাইম : ১২:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩