ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহবান দয়াল বড়ুয়ার

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া বলেছেন, একজন শিক্ষকই পারেন একজন সুন্দর ও জ্ঞানী মানুষ তৈরী করতে। মানুষ যদি জ্ঞানী না হয় এবং জ্ঞান সমৃদ্ধ না হয় তাহলে সমাজের কোন কাজে আসতে পারে না। সমাজের ভাল কাজ করার জন্য শিক্ষকদের প্রয়োজন। জাতির ভবিষ্যত শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আর সেটা করবে একজন শিক্ষক। সমাজে বিশৃঙ্খলা পরিবেশ ও অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হলে সেটা রোধ করাও শিক্ষকদের দায়িত্ব।

মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার সানরাইজ কলেজে সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। এটির আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ।

সানরাইজ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউদ্দিন সরকার জিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়া।

প্রধান আলোচক ছিলেন অ্যাসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যধাপক ড. এম মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হল কোমলমতি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশের ভবিষ্যৎ কারিগর তৈরি করা। ছাত্র জীবন থেকে ব্যক্তির মাঝে শুদ্ধাচার চর্চা, দেশ প্রেম ও নেতৃত্বের বিকাশ, সততা ও নীতি নৈতিকতার অনুশীলন, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক মূল্যবোধের বিকাশে পিতামাতার পাশাপাশি শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের জনগণের ভূমিকা অপরিসীম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহবান দয়াল বড়ুয়ার

আপডেট টাইম : ১২:২১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩