ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

ময়মনসিংহে ৫ রোহিঙ্গা আটক

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এনআইডি কার্ড করতে এসে ৫ রোহিঙ্গা আটক হয়েছেন। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

জানা যায়, অপরিচিত কিছু লোক ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে ঘুরাফেরা করতে থাকে। পরে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে আব্দুর রহমান, এনামুল্লাহ, মজিবর, হাবিবুর রহমান ও নূর কামালকে আটক করে।

আটক আব্দুর রহমান কক্সবাজারের উখিয়া টেকখালী ক্যাম্পের কলিমুল্লাহ ও আমেনা দম্পতির ছেলে। মজিবর একই এলাকার হাজী সৈয়দ আলী ও খোদেজা বেগমের ছেলে। এনামুল্লাহ কুতুপালং ক্যাম্প-১২ -এর আমানুল্লাহ ও শাহজানের ছেলে। হাবিবুর রহমান টেকনাফের সাবগান এলাকার আবুল কালাম ও ইয়ামীনের ছেলে আর নুর কামাল টেকনাফের জাড়িমুড়া ক্যাম্প-২৭ -এর নুর মোহাম্মদ ও হাজেরা বেগমের ছেলে।

ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, তাদের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন। থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

ময়মনসিংহে ৫ রোহিঙ্গা আটক

আপডেট টাইম : ০৮:২৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩