ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শাহজালালে ৩৫০০ পিস ইয়াবাসহ এক যাত্রী গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে বহন করা ৩৫০০ ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রী গ্রেফতার হয়েছেন। জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ৪০ হাজার টাকার বিনিময়ে তিনি এই ইয়াবা বহনে চুক্তিবদ্ধ হন।

রোববার (১ অক্টোবর) রাতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাকে গ্রেফতার করে। পরে সোমবার (২ অক্টোবর) এপিবিএনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার যাত্রী কক্সবাজার থেকে একটি ফ্লাইটে করে ঢাকায় আসেন। তার নাম মো. জাহেদ হোসেন (২৫), বাড়ি টেকনাফে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, যাত্রী জাহেদ রোববার সন্ধ্যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের এক ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে অভ্যন্তরীণ টার্মিনালে সাদা পোশাকে দায়িত্বরত এপিবিএনের গোয়েন্দা দলের যাত্রী জাহিদকে সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের তথ্য স্বীকার করেন।

তিনি আরও জানান, পরীক্ষার পর জাহিদের পাকস্থলীতে ছোট ছোট ৭২টি প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসকের তত্ত্বাবধানে তার পেট থেকে ৩৫১৮ পিস ইয়াবা বের করা হয়।

এপিবিএন কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে জাহেদ জানিয়েছেন প্রতি ১০০০ পিস ইয়াবা বহনের জন্য তিনি ১০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। এই চালান পৌঁছে দিতে পারলে তিনি প্রায় ৪০ হাজার টাকা পেতেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শাহজালালে ৩৫০০ পিস ইয়াবাসহ এক যাত্রী গ্রেফতার

আপডেট টাইম : ১০:৩৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩