ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শখের বাইকই কাল হলো রামিমের

কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান রামিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় হোসেনপুর-ভালুকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামিম পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ঢেকিয়া গ্রামের মো. লিকন মিয়ার ছেলে। সে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের কারিগরি শাখার দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, সোমবার (৯ অক্টোবর) বিকেলে শখের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল সে। পরে উপজেলার বাইপাস সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শখের বাইকই কাল হলো রামিমের

আপডেট টাইম : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩