ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতা মুন্নাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে শ্রমিক লীগের নেতা মুন্না আজিজ মহাজনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড় ভাইয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে।

নিহত মুন্না আজিজ মহাজন (৪৫) নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। তার বাবার নাম আজের মহাজন। নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে তার বাড়ি। দীর্ঘদিন ধরে নারুয়া ইউনিয়নে গড়াই নদীর চরে খাস জমি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ ছিল। একটি পক্ষের নেতৃত্ব দিতেন মুন্না আজিজ মহাজন। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্না আজিজ মহাজন পাশের গ্রামের তার বড় ভাইয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় আজিজ মহাজনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক মুন্না আজিজ মহাজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে পদ্মাসেতু পার হওয়ার পর আজিজ মহাজনের মৃত্যু হয়।

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, আজিজের সঙ্গে তারই এলাকায় আরেকটা গ্রুপের অনেক আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। তারাই সন্ধ্যা রাতে মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় আজিজের।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার এসআই আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেফতার নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতা মুন্নাকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩