ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

৫ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

সনাতন ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আজ থেকে পাঁচদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ভোমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাকছুদ খান জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চারদিন ছুটি থাকায় এবং শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ আজ থেকে টানা পাঁচদিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ হয়ে গেছে।

ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে ভোমরা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক মাজরিহা জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

৫ দিন ভোমরা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট টাইম : ১১:২৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩