ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

বাসায় ঝুলছিল ব্যাংক কর্মচারীর নিথর দেহ

পিরোজপুরের নেছারাবাদে ভাড়া বাসা থেকে মো. ইকবাল হোসাইন নামে এক ব্যাংক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার মিয়ার বাজারের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ইকবাল চট্টগ্রামের পটিয়া উপজেলার আব্দুল নবির ছেলে এবং তিনি ইসলামী ব্যাংকের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট শাখার অফিস সহকারী ছিলেন।

জানা গেছে, শনিবার রাতে ওই ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে ইকবালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই কক্ষ ভাড়া নিয়ে একা থাকতেন। খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইকবাল হোসেনের পাশের রুমে ভাড়া থাকা মো. নাইম বলেন, শুক্রবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে সর্বশেষ রুমে ঢুকতে দেখি। সারাদিনে তাকে দেখতে না পেয়ে আমাদের কৌতূহল হয়। কারণ, তাকে সকাল ৯টার বেশি কখনো ঘুমিয়ে থাকতে দেখা যায়নি। দরজায় কড়া নেড়েও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একপর্যায় ঘর মালিকের বড় ভাইকে ডেকে বিষয়টি জানাই। এরপরে তিনি ডাকাডাকি করে পরে দরজার নিচ দিয়ে তাকালে তার পা ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয়ে তিনি আত্মহত্যা করতে পারেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাসায় ঝুলছিল ব্যাংক কর্মচারীর নিথর দেহ

আপডেট টাইম : ০২:১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩