ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নরসিংদীর বাবুরহাটে কাপড়ের পাইকারি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রোববার রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

নরসিংদী ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ১১টার দিকে ছিট কাপড়পট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে।

ফায়ার সার্ভিস আরো জানায়, বাজারের ভেতরে সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে সমস্যা হয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পোহাতে হয়েছে।

বাবুরহাট বনিক সমিতির সভাপতি ও শীলমান্দি ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, শুক্রবার ও শনিবার আমাদের হাটবার। রোববারও কিছু বেচাকেনা হয়। তাই প্রত্যেকটা দোকানেই পর্যাপ্ত কাপড় ছিল। ছোট বড় মিলিয়ে ৭০-৮০টি দোকান পুড়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে জানা যায়নি। কোনো হতাহতের খবর পাইনি। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নরসিংদীর বাবুরহাটে কাপড়ের পাইকারি বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩