ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গোপসাগরে জরুরিভিত্তিতে গ্যাস উত্তোলনের সুপারিশ

বঙ্গোপসাগরে পুনরুদ্ধারকৃত অঞ্চলে জরুরিভিত্তিতে গ্যাস অনুসন্ধানপূর্বক উত্তোলনের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য আ স ম ফিরোজ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং পনির উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন। সভায় ১৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়।

কমিটি ‘বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পায়রাবন্দ’, মিঠাপুকুর, রংপুর এর ১৫ জন শিক্ষক ও কর্মচারীর এমপিওভুক্তির বিষয় সম্পর্কে সংসদীয় তদন্ত কমিটি কর্তৃক প্রদত্ত প্রতিবেদন অনুযায়ী ৭ দিনের মধ্যে দ্রুত বাস্তবায়ন এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর পাশাপাশি সেচ ব্যয় সাশ্রয়ী করার জন্য দেশের সব এলাকায় ক্রমান্বয়ে সারফেস ইরিগেশন চালু করার জন্য প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পেট্টোবাংলার চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, চেয়ারম্যান বিএডিস’র চেয়ারম্যান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

বঙ্গোপসাগরে জরুরিভিত্তিতে গ্যাস উত্তোলনের সুপারিশ

আপডেট টাইম : ০৯:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩