ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পদ্মার চরে ইলিশ ছিনতাইকারীর গুলিতে জেলে নিহত

পদ্মার চরে ইলিশ মাছ না দেওয়ায় এক জেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৭টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সীমান্তবর্তী ‘নুরু বয়াতির চরে’এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রুবেল (২৩)। তিনি লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে। এ ঘটনায় ঘাতক রিয়াদ পলাতক রয়েছেন। তিনি কামারগাঁও এলাকার খোকন মেম্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শী নুরু বয়াতি জানান, শনিবার বিকেলে খোকন মেম্বারের ছেলে রিয়াদসহ ১০ থেকে ১৫ জন চরে আসেন এবং জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নিতে চান। সে সময় কামারগাঁও এলাকার খালেক সারেং এর ছেলে বাধা দেন। এরই সূত্র ধরে মেম্বার পুত্র রিয়াদ ও তার দলবল খালেক সারেং এর বাড়িতে হামলা চালান ও ভাঙচুর করেন। পুনরায় রোববার বিকেলে মেম্বার পুত্র রিয়াদ ও তার লোকজন নিয়ে ইলিশ মাছ নিতে আসেন। সে সময় স্থানীয় জেলেরা বাধা দেন। একপর্যায়ে রিয়াদ তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে সামনে থাকা রুবেল সর্দারের বুকে গুলি করেন। এরপর পরই মেম্বার পুত্র রিয়াদ তার লোকজন নিয়ে চর থেকে চলে আসেন। ঘটনার পর গুলিবিদ্ধ রুবেল সর্দারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

জশলদিয়া গ্রামের রুবেলের প্রতিবেশী মো. শামীম জানান, হাসপাতালে নেয়ার আগেই রুবেল মারা গেছেন। তিনি পদ্মা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন বলে শুনেছি। বিষয়টি আমি এখনো নিশ্চিত না। তবে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পদ্মার চরে ইলিশ ছিনতাইকারীর গুলিতে জেলে নিহত

আপডেট টাইম : ১০:৪৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩