ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নীলক্ষেতে ককটেল সদৃশ তিন বস্তু উদ্ধার

রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।

বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে নীলক্ষেত থানার পাশের নিহারিকা ভবনের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।

নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই মুহূর্তে বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে তাদের হেফাজতে নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে হেলমেট পরে দুই যুবক নীলক্ষেত মোড় পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সামনের গেটে আসে। এ সময় হঠাৎ তারা সড়কে তিনটি বস্তু ছুড়ে মারে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে।

পরে নিউমার্কেট থানা পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে। বর্তমানে বস্তুগুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

নীলক্ষেতে ককটেল সদৃশ তিন বস্তু উদ্ধার

আপডেট টাইম : ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩