ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সাভারে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় বিএনপির ২ নেতা গ্রেফতার

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বাসে অগ্নিসংযোগসহ একাধিক নাশকতা মামলার আসামি বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর মধুবাগের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার রকি দেওয়ান ঢাকা জেলা যুব দলের সাবেক সহ-সভাপতি ও তার বড় ভাই সোলায়মান দেওয়ান আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার রকি দেওয়ানের বিরুদ্ধে অন্তত সাতটি নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে সম্প্রতি আশুলিয়ার নিরিবিলি এলাকায় চলন্ত বাসে অগ্নিসংযোগ অন্যতম। এ ছাড়া তার বড় ভাই সোলায়মান দেওয়ানের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এতদিন তারা রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিল। শুক্রবার (৩ নভেম্বর) তাদেরকে আদালতে পাঠানোর কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

সাভারে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় বিএনপির ২ নেতা গ্রেফতার

আপডেট টাইম : ১১:২৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩