ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

উত্তরা থেকে ৩২ মিনিটে মতিঝিল গেলো প্রথম মেট্রো

রাজধানীর মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল রুট চালু হয়েছে। এর ফলে মেট্রো উত্তরা থেকে মতিঝিল যাচ্ছে। রোববার সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছাড়ে প্রথম মেট্রোরেল। সাতটা সাইত্রিশ মিনিটে সেটি ছাড়ে পল্লবী থেকে। আর আটটা ২ মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় রেলটি। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে আনন্দিত, উচ্ছ্বসিত যাত্রীরা।

রোববার সকালে দেখা গেছে এ চিত্র। গতকাল উদ্বোধন হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। এর আগে গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের।

রোববার সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ। মতিঝিলে নামার পরে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিল আসতে দেড় থেকে ২ ঘণ্টা সময় লেগে যায়। সে জায়গায় আমি মাত্র ২০ মিনিটে এসেছি। এটা খুবই ভালো ব্যাপার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ব্যাংক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, সার্ভিসটা অত্যন্ত সুন্দর। মাত্র ৩০ মিনিটে মতিঝিল এসেছি। যাত্রী হিসেবে এটা আমার দীর্ঘদিনের চাওয়া ছিল। আমার আগে ২ ঘণ্টা মিনিমাম লাগতো। বিকেলের যাত্রাটা চালু হলে সবার জন্য আরো ভালো হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

উত্তরা থেকে ৩২ মিনিটে মতিঝিল গেলো প্রথম মেট্রো

আপডেট টাইম : ১০:১৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩