ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

গাজীপুরে দুই বাসে আগুন, দৌড়ে প্রাণ বাঁচালেন চালক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় সোমবার ভোরে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য বেঁচে যান বাসচালক। অপরদিকে রোববার গভীর রাতে গাজীপুর মহানগরীর সদর থানার শিববাড়ি-শিমুলতলী সড়কের বটতলায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়।

জানা যায়, সোমবার ভোরে শ্রমিক আনার উদ্দেশে বাসটি গাজীপুর মহানগরের কোনাবাড়ীর দিকে যাচ্ছিল। পথে সফিপুর বাজারে পূর্বপাশে সামনে আরেকটি বাস দাঁড়িয়ে থাকায় বাসটি থামাতে হয় চালককে। এ সময় হঠাৎ ৪-৫ জন যুবক বাসটিতে ওঠেন। এরপর বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান তারা।

বাসচালক হাবিবুর রহমান বলেন, হঠাৎ করে ৪-৫ জন যুবক যখন বাসে উঠে, তখন আমি তাদের বলেছি, ভাই আমি তো কোনো যাত্রী নেব না, আপনারা কেন উঠেছেন? তখন তারা বলেন, তোর কোথাও যাওয়া লাগবে না—এই কথা বলে হাতে থাকা বোতল থেকে তেল ছিটিয়ে দেয়। পরে আগুন দিয়ে পালিয়ে যান। আমি অল্পের জন্য দৌড়ে নেমে গিয়ে বেঁচে গেছি।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈরে থানার ওসি আকবর আলী খান বলেন, ভোরে ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। আমরা তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছি।

এদিকে গাজীপুর মহানগরীর সদর থানার শিববাড়ি-শিমুলতলী সড়কের বটতলায় রোববার রাত ২টার দিকে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, রাত ২টার দিকে শিববাড়ি-শিমুলতলী সড়কের বটতলায় একটি দাঁড়ানো বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

গাজীপুরে দুই বাসে আগুন, দৌড়ে প্রাণ বাঁচালেন চালক

আপডেট টাইম : ০১:০৪:০০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩