ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মা নিখোঁজ থাকলেও ভেসে উঠল বড় ছেলের মরদেহ

শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে তিন সন্তানকে নিয়ে কীর্তিনাশা নদীতে ঝাঁপ দিয়েছেন সালমা বেগম নামে এক গৃহবধূ। এ ঘটনায় দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়। সোমবার সকাল ১১টার দিকে নিখোঁজ বড় ছেলে সাহাবী হোসেন জাফরের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

এর আগে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের চরভোজেশ্বর এলাকার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সালমা বেগম উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া বয়াতিকান্দি এলাকার আজবাহার মাদবরের স্ত্রী। জীবিত উদ্ধার হওয়া ওই দুই সন্তান হলো- দুই বছরের আনিকা ইসলাম ও ১০ মাসের শিশু সোলাইমান।

শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব বলেন, সকালে ছেলে সাহাবীরের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত মা সালমা বেগম নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। কেউ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মা নিখোঁজ থাকলেও ভেসে উঠল বড় ছেলের মরদেহ

আপডেট টাইম : ০১:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩