ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

যে কোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সামনে তফসিল ঘিরে আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে। আমরা দেখেছি ইতিপূর্বে অনেক আন্দোলন-হরতালের নামে সহিংসতা করা হয়েছে। সামনে যে কোনো ধরনের পরিস্থিতি কিংবা যে কোনো আন্দোলনই আসুক না কেন এসব মোকাবিলা করার সক্ষমতা পুলিশের রয়েছে।

মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে অবরোধে নাশকতায় আহত চিকিৎসাধীন রোগীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছেন এবং তারা এখন সেখানে আসেন না। কেন আসেন না সেটা তারাই ভালো বলতে পারবেন। আমাদের পুলিশ সেখানে সবসময়ই থাকে নিরাপত্তার জন্য। ১২ মাসের ৩০ দিনই সেখানে পুলিশ প্রহরায় থাকে।
একইভাবে এখনো সেখানে পুলিশ প্রহরা আছে। তারা যদি এখানে আসেন, অফিস খুলে কার্যক্রম করে, আমাদের কোনো আপত্তি নেই বা কখনোই ছিলও না।

ডিএমপি কমিশনার বলেন, অবরোধ কর্মসূচিতে নৃশংসভাবে মানুষকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। নাঈম নামে একজন পরিহন শ্রমিককে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়েছে। আহতরা অনেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। এখানে যেসব পরিবহন শ্রমিকরা চিকিৎসাধীন তাদের আর্থিক সহায়তা দেওয়ার চিন্তা করেছি, আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। আর যারা নৃশংসতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরইমধ্যে আগুন দেওয়ার সময় আমরা হাতেনাতে ১৩ জনকে গ্রেফতার করেছি। এছাড়া অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা এ কর্মকাণ্ড ঘটিয়েছে তারা যেখানেই লুকিয়ে থাকুক, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবরোধ ও পরবর্তী সময়ে পুলিশ দিন-রাত রাস্তায় থেকে কাজ করে যাচ্ছে। মালিক-শ্রমিকরা আমাদের সঙ্গে রয়েছেন। পুলিশ যথাযথভাবে কাজ করছে। এরপরও যে হামলাগুলো হচ্ছে সেগুলো চোরাগোপ্তা। এসবের জন্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরো বলেন, আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি। এর ফলে জনগণের সহায়তায় আমরা অনেককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সবারই এগিয়ে আসা উচিত। তাহলে আমরা মনে করি, চোরাগোপ্তা নাশকতা প্রতিরোধ করতে পারবো।

সোমবার খিলক্ষেত এলাকায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজনৈতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে, এরপর বলা যাবে কেন হামলা করা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এরই মধ্যে আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি, যেসব স্থান থেকে বাসে যাত্রী ওঠে এবং নামে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশসহ চালক-হেলপাররা যাত্রীদের ছবি তুলে রাখছেন। এছাড়া বিভিন্ন চেকপোস্টে বাস থামিয়ে বাসের ভেতরে চেক করা হচ্ছে। গাড়ি যেন যত্রতত্র ফেলে না রাখে, চালকদের আরো সচেতন হতে বলা হয়েছে। এসব হামলা প্রতিরোধে পুলিশের সব ইউনিট কাজ করছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন

যে কোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে: ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ০৩:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩