ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

মুখ্যমন্ত্রী মমতা নুসরাতকে আশীর্বাদ করতে হাজির

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: হয়ে গেলো কলকাতার জনপ্রিয় নায়িকা বসিরহাটের সাংসদ নুসরাত জাহানের গ্র্যান্ড রিসেপশন। কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের সাত তারা হোটেলে জমকালো আয়োজনে হয়েছে। গত মাসে দীর্ঘ সময়ের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে সারেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় তার রিসেপশনে নুসরাতকে আশির্বাদ করতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরাতের বিয়ের রিসিপসনে এসে তার সংসার জীবনের সুখ সমৃদ্ধি কামনা করেছেন তিনি। মমতার সঙ্গে ফটোসেশনও করেছেন বর-কনে।
এখানে আরও হাজির হয়েছিলেন প্রসেনজিৎ, জিৎ, আবির চট্টোপাধ্যায়, রাইমা সেনের মতো তারকারা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তার সঙ্গে ছবিতে দেখা গিয়েছে নুসরাতের প্রিয় বান্ধবী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

এ দিন নুসরাত পরেছিলেন বাদামি রঙের লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই গয়নাও। খাওয়াদাওয়ার আয়োজনে ছিল ইতালিয়ান কুইজিন, বাঙালী খাবার, বসিরহাটের কাঁচাগোল্লাও।

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা নুসরাতকে আশীর্বাদ করতে হাজির

আপডেট টাইম : ১২:৪৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯