ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ট্রেনে কাটায় ৫ গরুর মৃত্যু, বাকরুদ্ধ দরিদ্র কৃষকরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের স‌ন্নিক‌টে চলন্ত ট্রেনের ধাক্কায় চার দরিদ্র কৃষকের ৫টি গরুর মৃত্যু হয়েছে। এতে ওই চার কৃষকের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার বিকেল ৪টার দি‌কে খুলনা হতে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গরুগুলোর মৃত্যু হয়। এ ঘটনার পর দরিদ্র চার কৃষক তাদের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এলাকাবাসীও কৃষকগুলোর অসহায়ত্ব দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী উথলী গ্রামের ইদ্রিস আলী জানান, সোমবার বিকেল ৪টার সময় গ্রামের বিশ্বাস পাড়ার আব্দুল হাসেমের ছেলে দরিদ্র কৃষক আব্দুস সামাদ, ফজর মন্ডলের ছেলে মসলেম উদ্দীন, আজিজুল মন্ডলের ছেলে মমিন হোসেন এবং আব্দুর রশিদের ছেলে তপন তাদের পালিত গরুগুলো উথলী রেলস্টেশনের পার্শ্ববর্তী রেললাইনের পাশে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় খুলনা হতে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন গরুগুলোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫টি গরুর মৃত্যু হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. মসলেম উদ্দীন জানান, ট্রেনের ধাক্কায় আমার ১টি গরু, আব্দুস সামাদের ২টি, মমিন হোসেনের ১টি এবং তপনের ১টি গরু মারা গেছে।

উথলী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু বলেন, আমার ওয়ার্ডের দরিদ্র ৪ জন কৃষকের ৫টি গরু ট্রেনের ধাক্কায় মারা গেছে। এ ঘটনায় কৃষকরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ৪টি গরুর মৃত্যুতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ট্রেনে কাটায় ৫ গরুর মৃত্যু, বাকরুদ্ধ দরিদ্র কৃষকরা

আপডেট টাইম : ১১:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩